১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫
মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাঙ্গুয়ার হাওর থেকে ১০ লাখ টাকার কারেন্ট জাল ও রিং চাই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফ আলী, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষন কর্মকর্তা মো: হাসিবুল তারেক, উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা, রামসিংহপুর, রুপনগর আনসার ক্যাম্পের আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, অভিযানে ২ হাজার মিটার রিং চাই জাল ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা হবে বলে জানান তিনি। পরে গোলাবাড়ী আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে সবগুলো জাল পুড়িয়ে ছাই করা হয়। এছাড়াও হাওরের জীব বৈচিত্র্য, মাছ, পাখি রক্ষায় আমাদের অভিযান চলবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D