১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫
সিলেটের জৈন্তাপুরে তারুণ্যের উৎসব -২০২৫ এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিনে স্বাস্থ্য সেবা, পরিস্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ও জুলাই আগষ্ট বিপ্লবের আঁকা চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
১৩ই জানুয়ারী সোমবার সকাল ১১ টায় নিজপাট ইউনিয়ন পরিষদ চত্বরে তারুণ্যের উৎসবের ১ম দিনের কর্মসূচির উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে উৎসব উদযাপিত হতে যাচ্ছে। ১ম দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিনামূল্যে ব্লাড সুগার, ব্লাডগ্রুপ নির্নয়, কিশোর কিশোরীদের স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নবম ও তার উপরের শ্রেনীর শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই আগষ্ট বিপ্লবের উপর ছবি আঁকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১ম দিনের তারুণ্যের উৎসবে বিভিন্ন সরকারি দপ্তরের পাশাপাশি নিজপাট ইউনিয়ন পরিষদ অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, যুবউন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো শরীফ উদ্দিন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, সহ স্হানীয় গনমাধ্যম কর্মীবৃন্দ। এছাড়া জুলাই বিপ্লবে অংশ নেয়া তরুণ নেতৃত্ব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত তারুণ্যের উৎসবে অংশ নেয়া শিক্ষার্থীবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D