১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারে পাথর তুলতে গিয়ে লিটন মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় ভোলাগঞ্জ রেলওয়ে বাঙ্কারে এ ঘটনা ঘটে।
নিহত লিটন উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের ছেলে।
জানা যায়, প্রতিদিনের মতো লিটন মিয়া তার দলের সাথে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর তুলতে যায়। সকাল ৯টার দিকে বাঙ্কারের স্থাপনার নিচ থেকে পাথর উত্তোলন করার সময় উপর থেকে দেয়াল ধসে তার উপর পড়ে যায়। এসময় লিটন গুরুতর আহত হয়। পরে তার সাথে থাকা অন্যরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করি। লাশের ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D