১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাদশা পাইওনিয়ার কোম্পানির দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী শ্রমিক ও ব্যাটারি চালিত অটোরিকশা চালক।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় হরিতলায় বাদশা কোম্পানির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার কন্যা উর্মি আক্তার (১৮), একই জেলার নবীগঞ্জ উপজেলার জন্তরি গ্রামের কাইয়ুম উল্লাহ কন্যা দিলারা বেগম(৩২)।
এ ঘটনায় আহতরা হলেন বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫) ও মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের খরকি গ্রামের সুরুজ খা এর পুত্র ইসা খা (৩০)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, সকালে তিন নারী শ্রমিক একটি ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। ওই সময় ঘন কুয়াশার কারনে অজ্ঞাত একটি গাড়ি তাদের বহন করা অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশা উল্টে দুমড়ে মুচড়ে গিয়ে দুই নারী ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত এক নারী শ্রমিক ও চালককে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর কারখানার শ্রমিক ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন।পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D