১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪
বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি)র অভিযানে ১ কোটি ১৩ লক্ষ টাকার ভারতীয় পন্য আটক করা হয়েছে।
শনিবার ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭-২৮ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিছনাকান্দি, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, শ্রীপুর, পান্থুমাই এবং কালাসাদেক বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, সুপারি, মহিষ, শাড়ী, থান কাপড়, ওয়ান পিস জামার কাপড়, শীতের কম্বল, সাবান, মাই ফেয়ার ক্রিম, পারফিউম, চকলেট, বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর ও পিকআপ আটক করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায় আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য- ১ কোটি ১৩ লক্ষ ১ হাজার ৮৮০ টাকার সমপরিমাণ ।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D