১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪
সিলেটের ওসমানীনগর উপজেলার একটি হাওরে বিষ দিয়ে প্রায় আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে মাছ গুলো মরে ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিম গাঁও এলাকায় বানাইয়ার হাওরের খাল ও পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র বলছে- উপজেলার সিকন্দরপুর পশ্চিম গাঁও এলাকার দিলশাদুর রহমান ডায়মন্ড এর বাড়ির পার্শ্ববর্তী ৪৫ একর জমির পুকুর ও খাল সিকন্দরপুর গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে বার্ষিক ইজারা নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে ইজারাকৃত পুকুরও খালে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। ফলে পুকুরে ও খালে থাকা ১২-১৩ মণ মাছ মারা গেছে। বিষ প্রয়োগে বোয়াল, ঘাগট, বড়-বাইম, টেংরা শিংসহ দেশীয় বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই থেকে তিন লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়।
দিলশাদুর রহমান ডায়মন্ড বলেন, ২০২১ সাল থেকে পুকুর ও খাল ইজারা এনে বছরে বছরে হাওরের মধ্যখানে যাতায়াতের রাস্তা সংস্কার করে আসছি। পুকুর ও খালে বিভিন্ন ধরণের দেশীয় মাছ বিক্রি করে কোন রকম সংসার চালাচ্ছি। গত বছর ও একই সময় বিষ প্রয়োগ করে সকল মাছ নিধন করা হয়।
পশ্চিমগাঁও গ্রামের মুক্তি মিয়া বলেন, বিষ দিয়ে মাছ নিধন করা দুঃখজনক। এই কাজটি যারা করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হউক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D