১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪
মৌলভীবাজারের কুলাউড়ায় সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের তৈমুজ মিয়া ওরফে বাঘা মেম্বারের ছেলে কামরুল হাসান (২১), একই ইউনিয়নের মৃত এলাইছ মিয়ার ছেলে এমদাদুল হক এমরান (৩০) ও রাজনগর উপজেলার কামারচক ইউনিয়নের উম্মতি মিয়ার ছেলে সালাউদ্দিন (২০)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমির উদ্দিন ও হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কের পাশের একটি দোকানের সামনে থেকে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় চুরির মামলা রয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D