১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা নিজের ক্ষমতাকে আকড়ে রাখতে দেশে নির্বাচারে গুম-খুন চালিয়েছে। রাষ্ট্রের টাকা বিদেশে পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সবশেষ দেশে গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গেছে। এখন ভারতে বসে বসে রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করছে। গণখুনি ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে সকল অপকর্মের বিচার করতে হবে।
সোমবার সন্ধ্যায় নগরীর দক্ষিণ সুরমার চন্দ্রিপুল ও নর্থইস্ট হাসপাতাল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভাসমান শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দীর্ঘ দিন দেশে গণতন্ত্র ছিলোনা। মানুষ ১৫ বছর ভোট দিতে পারেনি। তাই জনগন ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়। তাই আমরা প্রয়োজনীয় সংষ্কার শেষে দ্রুত সমেয়র মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাই।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল ও কোহিনূর আহমেদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি, আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, আফরোজ মিয়া, সাহিন আহমদ, রাসেল আহমেদ, নুরুল ইসলাম, মোহাম্মদ আব্বাস, ইয়াসিন আহমদ ফাহিম, শাহ অলীদ, রাসেল আহমদ, আবু সালেহ, ইমরান আলী এনাম, মেহেদী হাসান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D