গোয়াইনঘাটের রাতারগুল সহ-ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪

গোয়াইনঘাটের রাতারগুল সহ-ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন

দেশের একমাত্র মিঠাপানির জলাবন রাতারগুল সোয়াম্প ফরেস্টের সহ-ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি ও রাতারগুল সহ-ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি মাহবুব আলম এবং বিনা প্রতিদ্বন্ধীতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট জেলা যুবদলের সহসভাপতি, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক রাতারগুল সহ-ব্যবস্থাপনা কমিটির বর্তমান সহসভাপতি এডভোকেট শাহজাহান সিদ্দিকী।

রবিবার (২২ ডিসেম্বর) বিকাল ৩ টায় রাতারগুল বন বিট কার্যালয়ের মাঠে রাতারগুল সহ-ব্যবস্থাপনা সাধারণ কমিটি ও নির্বাহী কমিটি পুনর্গঠন উপলক্ষে সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনির সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটি পুনর্গঠনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রাতারগুল বন বিট কর্মকর্তা অনুকর চাকমা।

এতে সভাপতি ও সহসভাপতি (পুরুষ) পদে অন্য কোন প্রার্থী না থাকায় মাহবুব আলম ও এডভোকেট শাহজাহান সিদ্দিকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। ফলে শুধুমাত্র সহসভাপতি (মহিলা) ও কোষাধ্যক্ষ পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সহসভাপতি (মহিলা) পদে সুফিয়া মনজুর, চম্পা বেগম ও সুফল্যা পাত্র প্রতিদ্বন্ধিতা করেন। এতে সহসভাপতি( মহিলা) পদে সুফল্যা পাত্র বিজয়ী হন। অপর দিকে কোষাধ্যক্ষ পদে আরব আলী ও ফখর উদ্দিন চৌধুরী প্রতিদ্বন্ধীতা করে ফখর উদ্দিন চৌধুরী বিজয়ী হন।

সহ-ব্যবস্থাপনা সাধারণ কমিটি ও নির্বাহী কমিটির ১৭ জন সদস্যদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৪ জন সদস্য।

গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ মতিনের পরিচালনায় রাতারগুল সহ-ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বনবিভাগের সারি রেঞ্জের রেঞ্জার সালাহ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রতিবেশ প্রকল্পের মাঠ ডিরেক্টর মাজহারুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট জেলা যুবদলের সহসভাপতি ও গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, রেঞ্জার লি লুৎফুল সরকার, প্রতিবেশের ফিল্ড ফ্যাসিলিটেটর মামুন আহমেদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল করিম শিকদার প্রমুখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট