১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেছেন, দেশকে নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। চক্রান্তকারীরা বিজয়ের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। তাই আমাদের সচেতন থাকতে হবে, যাতে বিজয়ের চেতনা ও জাতীয় ঐক্যকে কেউ নস্যাৎ করতে না পারে। তিনি বলেন, আমরা অকুণ্ঠভাবে ড. ইউনুস সরকারকে সমর্থন দিয়েছি। , তাঁর নেতৃত্বে ধর্মবর্ণ-দলমত নির্বিশেষে সবাই মিলেট জাতীয় ঐক্য তৈরী করছি। তবে মানুষ দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে তাদের ভোট দিতে চায়। জাতীয় নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও গণতন্ত্র বিপ্লব ব্যাহত হতে পারে।
রবিবার (২১ ডিসেম্বর) রাতে জাতীয়বাদী কৃষকদল সিলেট মহানগরীর জালালাবাদ থানা শাখার আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং আলমগীর হোসেন দুদু, কোরবান আলী ও হসান আহমদ আছারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা ওয়ারিছ আলী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন। বক্তব্য রাখেন বিএনপি নেতা এনাম আহমদ মেম্বার, ফারুক আহমদ, আব্দুস সালাম, সদর উপজলা যুবদলের সভাপতি আবুল হাসনাত, আলীবুর, লিমন আহমদ, দুলাল রেজা, জামাল উদ্দিন, আলমগীর হোসেন, জমির মিয়া, আশিকুর রহমান, ফজল আলী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D