১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪
সংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মনিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের আওতায় ৭ দিন ব্যাপী বাৎসরিক সাধারণ নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণে ২৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে মাধবপুর শিববাজারস্থ একাডেমির অডিটোরিয়ামে ৭ দিন ব্যাপী বাৎসরিক সাধারণ নৃত্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
একাডেমির উপ-পরিচালক (চ: দা:) প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহার সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সমাজসেবক উপেন্দ্র সিংহ, মৌলভীবাজার শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক দীপ দত্ত আকাশ, সাংবাদিক সালাহউদ্দিন শুভ ও জাহেদ আহমেদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D