১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪
সিলেটে পৃথক অভিযানে গরু-মাছসহ ৩ কোটি ২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শনিবার (২১ ডিসেম্বর) সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পৃথক অভিযানে এসব ভারতীয় চোরাচালান জব্দ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিছনাকান্দি, কালাইরাগ, লাফার্জ, কালাসাদেক, শ্রীপুর, প্রতাপপুর, নোয়াকোট, সোনারহাট, দমদমিয়া, বাংলাবাজার এবং উৎমা অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, বিভিন্ন ধরনের গজ কাপড়, গরু, চিনি, ফুচকা, জিরা, কিসমিস ও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ, মোবাইল, চোরাচালানে ব্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়। যার বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D