সিলেটে সড়ক দু’র্ঘ’ট’না’য় দুজন নি’হ’ত

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪

সিলেটে সড়ক দু’র্ঘ’ট’না’য় দুজন নি’হ’ত

সিলেট-তামাবিল সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে দুজন মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। তবে স্থানীয়রা বলছেন- মারা গেছেন ৪ জন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকায় সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল নেতাকর্মী প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪) জাফলং যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘেরসড়ক এলাকায় তাদের কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ সবাই হতাহত হয়েছেন। হতাহতদের নাম এখনো জানা যায়নি।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট