১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠার কার্যালয়ে ইমেইলে এক বার্তা প্রেরণ করেছেন।
বার্তায় নেতৃবৃন্দ বলেন- চাউল, তৈলসহ নিত্যপণ্য ও ঔষধের দাম ঘনঘন বৃদ্ধির কারনে দেশের সাধারণ জনগণের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। ব্র্যাক ইন্সিটিটিউট অব গভর্নেন্স ও ডেভেলপমেন্টের (বিআইজিডি) এক জরিপে গত আগস্টে দেশের ৬০ শতাংশ জনগণ বলেছেন দেশ সঠিক ভাবেই এগোচ্ছে। জনমত জরিপে দেশের সঠিক চিত্র ওঠে আসবে এটা জোর দিয়ে বলা যায় না। কোন জরিপই শতভাগ শুদ্ধ নয়। তবে জরিপের মাধ্যমে পরিস্থিতির অনেকটা আঁচ পাওয়া যায়। একই সংস্থার দ্বিতীয় জরিপে দেশের ৬৭ শতাংশ মানুষ দ্রব্যমূল্য ও অর্থনৈতিক মন্দার কথা উল্লেখ করেছেন।
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সরকার অর্থনৈতিক স্বস্থি ও আইনশৃঙ্খলার উন্নতি না ঘটাতে পারলে জনগণ আস্থা হারিয়ে ফেলবে। মোটকথা নিত্যপণ্যের অস্বাভাবিক দাম ঘনঘন বৃদ্ধিতে সাধারণ মানুষের অবস্থা চিড়ে-চ্যাপ্টা। এমনিতে তথাকথিত নির্বাচন ও গণতন্ত্রের দাবিদার ও সংস্কার বিরোধীরা বর্তমান বিপ্লবী সরকারকে হুমকি ধামকি দেয়া শুরু করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুন্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এ সরকারের বড় শক্তি জনগণের সমর্থন। সেই জনসমর্থন অটুট রাখার বিষয়ে শক্তিশালী উদ্যোগ ও কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যাবশ্যকীয়। মোটকথা নিত্যপণ্যের দাম কমানোর বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া খুবই দরকার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D