২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় ছেলের সামনে বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ডোমার উপজেলার বেতগাড়া ধঞ্জনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মফিজুল ইসলাম (৬৫) উপজেলার জোড়াবাড়ির ডাইরকামারি এলাকার মৃত চেরা মামুদের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
নিহতের ছেলে ঘটনার প্রত্যক্ষদর্শী আলম হোসেন (৩৫) জানান, চার্জার ভ্যানগাড়িতে বাড়ি থেকে ডোমার বাজার আসার পথে বেতগাড়া ধঞ্জনপুরে ডোমার থেকে চিলাহাটিগামী তয়েজ এন্টারপ্রাইজের একটি বাস ধাক্কা দেয়। এসময় সড়কে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনায় ডান পা ভেঙে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই আমার বাবা মারা যান।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম। তিনি বলেন, মরদেহ থানায় নেয়া হয়েছে। কারো আপত্তি না থাকলে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D