অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী মা’রা গেছেন

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৪

অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী মা’রা গেছেন

অগ্নিকন্যা খ্যাত বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিয়া চৌধুরীর মামা সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।