২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৭
ধর্মঘটের মধ্যে জামায়াত-শিবির ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে ওবায়দুল কাদেরের দপ্তরে ধর্মঘট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বৈঠকে উপস্থিতি ছিলেন, আইনমন্ত্রী আনিসুল হক, নৌ পরিবহন মন্ত্রী শাহাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, ধর্মঘট নিয়ে নানা ধরনের ঘটনা ঘটছে। সবকিছু আমাদের নলেজে আছে। আমরা আশাবাদী আজকের মধ্যেই এ ধর্মঘট প্রত্যাহার হবে। ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে আজকের বৈঠকে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে এ ঘোষণা এখান থেকে দিতে চাই না। শ্রমিকদের সঙ্গে বসেই সেখান থেকে ঘোষণা দেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D