ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় রুবেল গ্রেফতার

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪

ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় রুবেল গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে র‌্যাব জানিয়েছে, গাজীপুরের টঙ্গী থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৩ আগস্ট ছাত্র-জনতার ওপর পিস্তল দিয়ে গুলিবর্ষণ করেন রুবেল।
বিষয়টি র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছাত্রজনতার আন্দোলনে সরকার পতনের পর উত্তরা থানায় দায়ের করা হত্যা মামলার ৪৫ নম্বর আসামি ছিলেন দেলোয়ার। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত ৩ আগস্ট রাজধানীর উত্তরার ১১নং সেক্টর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে দেলোয়ার হোসেন রুবেল। তিনি ওই এলাকায় অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট