৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৪
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জয়ন্ত জাম্বু নামে ১৬ বছর বয়সী এক বাংলাদেশি কিশোর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো এক প্রতিবাদ নোটে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাণঘাতী নয় এমন কৌশল অবলম্বন এবং হত্যা বন্ধের বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও এ ধরনের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। যদিও বাংলাদেশ সরকার এই নির্মম কর্মকাণ্ডের নিন্দা জানায়। যে কোনো একটি দেশের নাগরিক বৈধ কাগজপত্র ছাড়া একে অপরের ভূখণ্ডে প্রবেশ করলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কোনো অবস্থাতেই তারা যেন নির্যাতন ও মৃত্যুদণ্ডের শিকার না হন।
বাংলাদেশ সরকার এই ধরনের নির্মম কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধ, সীমান্ত-সম্পর্কিত সকল হত্যাকাণ্ডের তদন্ত, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হয়েছেন। ওই ঘটনায় ভারত সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। স্বর্ণার নিহতের দিন তিনেকের মাথায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত হওয়ায় ঘটনায় ফের কড়া প্রতিবাদ জানাল ঢাকা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D