১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিভিন্ন আবাসিক হলে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৫টি আবাসিক হলে এই অভিযান পরিচালনা করা হয়।
হল গুলো হচ্ছে- শাহপরান (র.), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হুমায়ুন রশিদ চৌধুরী হল, আব্দুস সামাদ আজাদ হল, শাহ এ এম এস কিবরিয়া হল।
অভিযানে ছেলেদের ৫টি হল থেকে ১৬টি হেলমেট, ৪০টি ছুরি, মদ ও ফেনসিডিলের বোতল ৯০টি, লোহার পাইপ ১৫০টি, ২৭টি সামুরাই উদ্ধার করা হয়।
এসময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সোহরাব, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক এমদাদুল হক ও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোজাম্মেল হক জানান, বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অভিযান পরিচালনা করে অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।
তিনি আরও বলেন, এসব হলে রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিল। বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হলগুলোতে থাকতো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D