অনিয়ম রোধে কমিটি গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪

অনিয়ম রোধে কমিটি গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জনমত গঠনে ৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিভাগীয় ও জেলাগুলোতে সফর কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, ‘সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি পুনর্গঠন করা হবে। এই কমিটি চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবে।’

আবু বাকের মজুমদার বলেন, ‘৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে বিভাগীয় সফর শুরু করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যে সফরে আমরা সারা দেশের ঘটনাগুলো শুনব। ছাত্রজনতা থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলব।’

তিনি আরও বলেন, ‘সারা দেশে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের কমিটির সদস্যরা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবে।’

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট