ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের এমডি দিলীপ কুমার আগরওয়াল গ্রেফতার

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪

ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের এমডি দিলীপ কুমার আগরওয়াল গ্রেফতার

ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে  র‌্যাব-১।

দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতারের নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

দেশের স্বর্ণালংকার ও ডায়মন্ড বিক্রির শীর্ষ প্রতিষ্ঠান ‘ডায়মন্ড ওয়াল্ড’ আসল ডায়মন্ডের বদলে উন্নমানের কাচ বিক্রির তথ্য ফাঁস হয়। প্রতিষ্ঠানটি অন্তত ২৫ হাজার কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট