৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪
দেশে এখনও ৭০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় উপদেষ্টামণ্ডলীর সভা শেষে এ তথ্য জানান তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশে এখনও ৭০০ মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের তালিকা করা হবে। গুমের বিরুদ্ধে ২০০৬ সালের কনভেনশনে বাংলাদেশ আজ সই করেছে। এটি একটি বড় মাইলফলক। আর যেন কেউ ক্ষমতা কুক্ষিগত করতে কোনো নাগরিককে গুম করতে না পারে, তাই এটি স্বাক্ষর করা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব।’
উল্লেখ্য, দেশের নাগরিকদের সুরক্ষায় গুমবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে আজ সই করেছে বাংলাদেশ। দেশের পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এতে সই করেন।
প্রসঙ্গত, গত ১৫ বছরে বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য গত মঙ্গলবার (২৭ আগস্ট) একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৪৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D