২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৪
আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে সজীব ওয়াজেদ বলেন, ‘আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই সাহস নিয়ে দাঁড়ান, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতা-কর্মীদের এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত।’
বুধবার রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি’।
শেখ হাসিনার পরিবার রাজনীতিতে আসবে না আগে দেয়া এই বক্তব্যের কথা উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, ‘বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিবেশ চলছে। সারা দেশে ভাঙচুর হচ্ছে। লুটপাট হচ্ছে। শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চলছে। অনেককে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন, গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। গণতন্ত্র নতুন ও বাংলাদেশে গড়ে তুলতে হলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব না।
তিনি বলেন, বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতা-কর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না।
সূত্র : বিবিসি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D