বুধবারের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত-শিবিরকে নি*ষি*দ্ধ করা হবে : আইনমন্ত্রী

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৪

বুধবারের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত-শিবিরকে নি*ষি*দ্ধ করা হবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামীকাল বুধবারের মধ্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলে তিনি জানান।
আজ মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী এ কথা বলেন।

কোন প্রক্রিয়ায় এটি করা হবে তা ঠিক করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় বসবেন বলেও জানান তিনি।
এর আগে সোমবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ১৪ দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে ১৪ দল একমত হয়েছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট