৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪
পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়ে দুই সপ্তাহের ব্যবধানে ১২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন পুরুষ এবং ১ জন নারী। এরমধ্যে পবিত্র মক্কায় মৃত্যু বরণ করেন ৯ জন ও পবিত্র মদিনায় ৩ জন।
তথ্যে জানা যায় গেছে, গত ২৫ মে থেকে দুই সপ্তাহের ব্যবধানে পবিত্র মক্কা ও পবিত্র মদিনার স্থানীয় বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। তারা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. আসাদুজ্জামান (৫৬), মো. মোস্তফা (৮৯), কুড়িগ্রাম জেলার লুফতর রহমান (৬৫), চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস (৬৪ঢাকা জেলার নবাবগঞ্জের মুরতাজুর রহমান (৬৩), কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার মোঃ জামাল উদ্দিন (৬৯), কুমিল্লা জেলার ইমাম ভুঁইয়া (৬৫), ঢাকা জেলার মোহাম্মদ শাহজাহান (৪৫), কক্সবাজার জেলা রামু উপজেলার মোহাম্মদ নুরুল আলম (৬১),কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার মকসুদ আহমদ (৬১), ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল ইসলাম (৫৭) ও ফরিদপুর জেলার মমতাজ বেগম (৬৩)রয়েছেন ।
এ পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৬৭ হাজার ১৩৮ জন হজযাত্রী। মোট ১৭২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৬২ হাজার ৫৮৮ জন।
উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫২ জন।
প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সাথে থাকবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D