২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, জুন ৪, ২০২৪

সিলেট সংবাদ ডেস্ক : মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশর রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সেন্টার ফর ডেমক্রেসী এন্ড গুড গভর্নেন্স (সিডিজিজি) এর উদ্যোগে এবং জিয়া সেন্টার লন্ডনের সহযোগিতায় “স্বাধীনতা, সাফল্য, সমৃদ্ধি ও গণতন্ত্রের মহানায়কঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম” বিষয়ক এক সেমিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রকাশনায় “সৈনিক জিয়া, কেন জনতার জিয়া” বইয়ের মোড়ক উন্মোচন করেন টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমেদ।
সি ডি জিজি এর চেয়ারম্যান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরীর সভাপতিত্বে ও সিডিজিজি’র নির্বাহী পরিচালক ও চবি’র ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুমর সঞ্চচালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট রাজনৈতিক ও সামরিক বিশ্লেষক বাংলাদেশ ওয়াচ ইউকের সভাপতি মেজর (অবঃ) সৈয়দ আবু বকর সিদ্দিক।
সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা সাইস্তা চৌধুরী কুদ্দুস। মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত হুসেন এমবিই, অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক সুরমার সম্পাদক সামসুল আলম লিটন, জিয়া স্মৃতি পাঠাগার ইউকের প্রতিষ্ঠাতা শরীফুজ্জামান চৌধুরী তপন, ড. মোস্তাফিজুর রহমান হারুন, মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি ওয়াদুদ আলম, যুক্তরাজ্যস্ত মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরামের সভাপতি শাজ সাইফুল আক্তার লিখন, যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকত আলী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আলোকোজ্বল জীবণের অধিকারি দৃঢ় প্রত্যয়ী এক অনন্য কর্মবীর। সার্বিকভাবে পশ্চাত্পদ একটি স্বাধীন দেশের কোটি কোটি মানুষের সামনে তিনি ছিলেন আশা ও স্বপ্নপূরণের দীপ্ত মশাল। তাঁর আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং সুচিন্তিত ও গতিশীল নেতৃত্বে সমগ্র জাতি জেগে উঠে অদম্য কর্ম প্রেরণায় উন্নয়ন ও উৎপাদনের সুবিশাল আয়োজনে শরীক হয় সর্বস্তরের মানুষ। সর্বোপরি দেশের প্রয়োজনে বারবার তিনি উল্কার মতো আবির্ভূত হয়েছেন। তাইতো বাংলাদেশী জাতীর এক মহান সন্তান হিসাবে তিনি কোটি মানুষের প্রাণে স্থান করে নিয়েছেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের অন্যতম নেতা শামীম আহমেদ, মোফাজ্জল করিম মাসুম, পটল মিয়া, আব্দুল কাইয়ুম, শিপু চৌধুরী, জলিল উদ্দিন চৌধুরী খোকন, জাহিদুর রহমান ইমন, তাজুল ইসলাম, কামরুজ্জমান চৌধুরী, ফরমার ছাত্রদল অর্গেনাইজেশন ইউকের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলাদ হোসেন রুবেল, যুগ্ম আহবায়ক এস এ আফজাল, সদস্য সচিব এস রহমান রাব্বি, সম্মানিত সদস্য মোহাম্মদ জাহাঙ্গির হুসেন, দুলাল হুসেন জুমান, আব্দুল মুত্তাকিন শিপলু, সারওয়ার আহমেদ চৌধুরী, নাহিয়ান জায়গীরদার, ইকুয়েল রাইটস ইন্টারন্যাশনাল এর সাধারণ সম্পাদক নওশীন মোস্তারী মিয়া, জাস্টিস ফর ভিকটিম এর সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D