ছাত্র রাজনীতি থাকবে, তবে সেটা স্বচ্ছ ও নৈতিক হবে : আব্দুর রাজ্জাক

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯

ছাত্র রাজনীতি থাকবে, তবে সেটা স্বচ্ছ ও নৈতিক হবে : আব্দুর রাজ্জাক

Manual5 Ad Code

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ‘ছাত্র রাজনীতি থাকবে। কিন্তু সেটা হবে স্বচ্ছ এবং নৈতিক; সত্যিকার অর্থে গণতান্ত্রিক মূল্যবোধ যেটা বলি। গণতান্ত্রিক পরিবেশে পেশিশক্তির ব্যবহার কোনোক্রমে করতে দেয়া যাবে না।’ এসময় তিনি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনাকে তিনি মর্মান্তিক ও দু:খজনক ঘটনা বলেও উল্লেখ করেন।

শনিবার দুপুরে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা- ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘১৮ বছর বয়স হলে মানুষের কথা বলার অধিকার, এটা মানুষের ফ্রিডম অব স্পিচ। একজন ছাত্র যদি স্বাধীনভাবে কথা বলেন যে কোনো বিষয়ে, সংবিধানিক অধিকারে তিনি বলতেই পারেন। আপনি আইন করে ছাত্র রাজনীতি বন্ধ করতে পারবেন না।’

Manual7 Ad Code

তিনি বলেন, ‘ছাত্র রাজনীতি আগেও ছিল। আমরাও ছাত্র রাজনীতি করেছি। নির্বাচনে স্টুডেন্ট ইউনিয়ন, জাসদ, জাসদ সমর্থিত ছাত্রলীগ পাস করেছে। আমরা হেরে গেছি। তাই বলে কি ছাত্র রাজনীতি বন্ধ হয়েছে?’

Manual2 Ad Code

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘ছাত্র রাজনীতির বিপক্ষে আমরা না। এটা মানুষের মৌলিক অধিকার। তবে তাদের মূল্যবোধের যাতে অবক্ষয় না হয়, ছাত্ররা যাতে নৈতিক এবং গণতান্ত্রিক চিন্তা-চেতনার মধ্যে রাজনীতি করে, সেটা গুরুত্বপূর্ণ।’

Manual7 Ad Code

বারির ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে সাত দিন ব্যাপি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ।

Manual1 Ad Code

এতে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মান্নান এমপি, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, বারির এমেরিটাস বিজ্ঞানি ড. কাজী এম বদরুদ্দোজা প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code