৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মে ৯, ২০২৪
২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯ বছরে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ২৭৭ জন বাংলাদেশি নিহত ও ২৬১ জন আহত হয়েছেন। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে ৮ মে পর্যন্ত নিহত হয়েছেন ১৩ বাংলাদেশি। অর্থাৎ গত ৯ বছর ৪ মাসের কিছু বেশি সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের হাতে ২৯০ বাংলাদেশি নিহত হয়েছেন।
মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে বুধবার (৮ মে) এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে এইচআরএসএস।
সংগঠনের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বুধবার ভোরে তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও ঘটনার সুষ্ঠু বিচারের আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, ভারতের বারবার প্রতিশ্রুতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও, এই দুঃখজনক ঘটনাগুলো উদ্বেগজনক হারে বছরের পর বছর ধরে ঘটছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D