নির্বাচনের খোঁজখবর রাখছেন বেগম খালেদা জিয়া

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

নির্বাচনের খোঁজখবর রাখছেন বেগম খালেদা জিয়া

অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তিনি নির্বাচনের সার্বিক খোঁজ-খবর করছেন বলে জানা গেছে।
গণমাধ্যমে চোখ রাখার পাশাপাশি ব্যাক্তিগত চিকৎসক এবং পরিবারের সদস্যদের থেকে ও তিনি বিভিন্ন বিষয়ে অবগত হচ্ছেন বলে দলটির বিভন্ন সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বলেন, ‘ম্যাডাম ২০২২ সালের ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে আমি খোঁজ নিয়েছি। বাসায় নেয়ার মতো পরিস্থিতি নেই বলে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো বলেন, ‘ম্যাডাম এক প্রকার কারাগারের আছেন। তাছাড়া বিএনপি নির্বাচন বর্জন করে আন্দোলনে আছে। সেখানে তো কারো আগ্রহ থাকার কথা নয়। তিনি টেলিভিশন ও পত্র পত্রিকা দেখে খোঁজ খবর রাখছেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট