|
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাজুস কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এনামুল হক খান, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জেলা শাখার আহ্বায়ক আজাদ আহমেদ, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং এর ভাইস চেয়ারম্যান অমিত ঘোষ অপু, কেন্দ্রীয় কমিটির ডিরেক্টর ও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির ডিরেক্টর আবু নাসের মোঃ আবদুল্লাহ, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং এর সদস্য রকিবুল ইসলাম চৌধুরী, নিহার কুমার রায়, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল সহ সাংবাদিক, সুধীসমাজ নেতৃবৃন্দ।
নির্বাচনের দায়িত্ব পালন করছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সদস্য ও বাজুস কেন্দ্রীয় কমিটির ডিরেক্টর তানভীর রহমান, নির্বাচন বোর্ডের সদস্য আনিসুর রহমান লাবু, নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম, সদস্য ইকবাল উদ্দিন মজুমদার, মোঃ আরিফুজ্জামান।
পরিদর্শনকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট জেলা শাখার নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, জুয়েলারি ব্যবসায়ীদের এই ঐতিহ্যবাহী সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সিলেটে ব্যবসায়িক ঐক্য ও পেশাগত কল্যাণ কার্যক্রম আরও বেগবান হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D