|
প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬
রাতের নীরবতা ভেঙে হঠাৎ কেঁপে উঠল ভারতের উত্তরাখণ্ড। চামোলি জেলায় ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি ও আশপাশের এলাকাও।
কম্পন টের পেয়ে আতঙ্কিত অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা জানান।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২৩ মিনিট ১৩ সেকেন্ডে চামোলিতে ভূমিকম্পটি আঘাত হানে।
এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৩ কিলোমিটার গভীরে। এনসিএসের সর্বশেষ পর্যালোচিত তথ্যেও ভূমিকম্পটির মাত্রা ৪.৯ বলে নিশ্চিত করা হয়েছে।
ভূমিকম্পের কম্পন শুধু উত্তরাখণ্ডেই সীমাবদ্ধ ছিল না। দিল্লি-এনসিআর ছাড়াও উত্তর ভারতের বিভিন্ন এলাকায় তা অনুভূত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, দিল্লির পাশাপাশি হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
কম্পনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ও নানা প্রতিক্রিয়া দেখা যায়। দিল্লির সফদরজং এনক্লেভের এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় তিনি সোফায় বসেছিলেন এবং সেটি নড়তে দেখেছেন। অনেকেই নিজেদের অভিজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
ভূমিকম্পের পর এক্সে শুরু হয় মিম ও রসিকতাও। বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজের জনপ্রিয় দৃশ্য ও জিআইএফ শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। ‘পঞ্চায়েত’ সিরিজের একটি জনপ্রিয় জিআইএফ শেয়ার করে এক ব্যবহারকারী ভূমিকম্পের মাত্রা ৫-এর নিচে হলে দিল্লির মানুষের প্রতিক্রিয়া নিয়ে রসিকতা করেন।
এদিকে একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করে এনসিএস। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।
তবে চামোলির ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইন্ডিয়া টুডেও জানিয়েছে, ভূমিকম্পের পর হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D