সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৮৩

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৮৩

হাম-উপসর্গে সিলেটে গত ২৪ ঘন্টায় আরেক শিশুর মৃত্যু হয়েছে। সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আশিক মিয়ার ৫ বছরের কন্যা।

তাকে নিয়ে বিভাগে এ পর্যন্ত হাম ও উপসর্গে মারা গেছেন ১৮৩ জন। এরমধ্যে সিলেটে ৭৪ জন, মৌলভীবাজারে ১৫ জন, সুনামগঞ্জে ৬৬ জন ও হবিগঞ্জে ২৮ জন।

বুধবার (৭ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া ১ জানুয়ারি এ পর্যন্ত বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন সন্দেহজনক রোগী ভর্তি হয়েছেন ১৩৬ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছেন।

তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৫৪১ জন।