৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৭
কুয়ালালামপুর : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আইএস সম্পৃক্ততার সন্দেহে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সে দেশের পুলিশ।
গত বৃহস্পতিবার চার জনকে আটক করা হয় বলে জানা যায়। তাদের মধ্যে দুইজন বাংলাদেশি।
তবে ঐ দুই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তাদের দুজনেরই বয়স ২৭-২৮ বছর। তারা বিক্রয়কর্মী হিসেবে কাজ করছিলেন।
মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর জানান, ফিলিপাইন ওই নাগরিক আইএসের হয়ে জঙ্গি সংগ্রহের কাজ করছিলেন।
তিনি সোমবার এক বিবৃতিতে বলেন, ‘ফিলিপাইনের ওই ব্যক্তি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মায়ানমারের রোহিঙ্গাদের মধ্য থেকে আইএসে জঙ্গি ভেড়াতে সাবাহ প্রদেশকে ট্রানজিট পয়েন্ট বানানোর পরিকল্পনা করছিলেন।’
বাংলাদেশি ওই দুই বিক্রয়কর্মী ওই ফিলিপিনোর প্ররোচনায় পড়ে আইএসে ভিড়তে উৎসাহী হন বলে মালয়েশীয় পুলিশ কর্মকর্তাদের ধারণা। ওই ফিলিপিনো ঘড়ি বিক্রি করতেন।
বাংলাদেশে আইএস সমর্থকদের সঙ্গে গ্রেপ্তার দুই বাংলাদেশির যোগাযোগ ছিল বলে সন্দেহ করছেন মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ।
গত বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সন্ত্রাসী হামলার পর মালয়েশিয়া পুলিশ জঙ্গিদের ধরতে নজরদারি চালাতে থাকে। তার ধারাবাহিকতায় এই চারজন ধরা পড়লেন।
আইএস সম্পৃক্ততার সন্দেহে ২০১৩ থেকে এই পর্যন্ত আড়াইশর বেশি ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম প্রধান এই দেশটিতে।
সূত্র : নিউ স্ট্রেইটস টাইমস, মালয়েশিয়া

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D