১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩
বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় বদরুল আলম তুহিন কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামের দায়িত্বশীলতার সাথে করে যাচ্ছেন। এছাড়াও দীর্ঘদিন থেকে সিলেট জেলা যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
বদরুল আলম তুহিন করোনা মহামারী, ভয়াবহ বন্যা সহ দুর্যোগকালী সময়ে সহায়তা নিয়ে মানুষের কল্যাণে কাজের মাধ্যমে নিজেকে নিয়োজিত করেছেন। জেলা যুবলীগের সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করায় তুহিনের কাজের স্বীকৃতি স্বরূপ তাকে জেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ দেয়া হয়েছে।
বদরুল আলম তুহিন দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুর গ্রামের কৃতি সন্তান,বিশিষ্ট মুরব্বি মৃত গৌছ আলীর ছেলে।
সিলেট জেলা যুব লীগের পূর্ণাঙ্গ কমিটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ লাভ করায় বদরুল আলম তুহিন বাংলাদেশ আওয়ামীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মইনুল হোসেন খান নিখিল, সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
দায়িত্ব পালনে তুহিন সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D