১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩
‘‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’’ হ্যা যার যা সাধ্য আছে তা দিয়ে আমরা বাচাঁতে পারি তারুণ্য দীপ্ত যুবক শাকিল আহমদকে। ২৪ বছর বয়সী শাকিল আজ ব্লাড ক্যান্সারের সাথে লড়ছে। শাকিল চায় বাচঁতে।
আমরা যদি সবাই মিলে শাকিলের পাশে দাড়াঁই তাহলে সে আবারো ফিরে আসবে সুস্থ সুন্দর হাসি মুখে আমাদের মাঝে।
শাকিল দক্ষিণ সুরমা ১নং মোল্লার গাও ইউনিয়নের হাজরাই চৌধুরি গাও এর বাসিন্দা। মধ্যবিত্ত পরিবারের সন্তান সে। তার বাবা শফিক মিয়া অসহায় হয়ে ছেলের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন সমাজের বিত্তবানদের কাছে।
শাকিলের বাবা শফিক মিয়া জানান, এতদিন কোনোভাবে আমরা চিকিৎসার খরচ বহন করেছি । এখন আমরা অসহায় হয়ে পড়েছি। চিকিৎসার ব্যয়ভার বহন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে উঠতে পারে আমার ছেলে।
তাকে উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, যা যোগাড় করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না ! আপনাদের সহযোগিতায় আমার ছেলেটি আবার সুস্থ হয়ে উঠতে পারে সবাই আমার ছেলের চিকিৎসার জন্য এগিয়ে আসুন। আপনাদের সাধ্য মতো যে যা পারেন সবাই একটু একটু করে এগিয়ে আসলে আমার বড় ছেলেটা সুস্থ হয়ে উঠতে পারে। বর্তমানে শাকিল ভারতের ভেলোরে ক্রিস্টাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ-০১৭৮৯৭৫০৫২২ / নগদ-০১৭৮৯৭৫০৫২২। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D