৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩
শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগ নেতা আজিজুল ইসলাম সীমান্ত। তিনি ইংরেজি বিভাগের স্নাতকোত্তর ও শাহপরাণ হলের আবাসিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের ও ইংরেজি বিভাগের আবাসিক শিক্ষার্থী আজিজুল ইসলাম সীমান্তকে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য হল থেকে বহিষ্কার করা হলো। সে অন্য কোনো হলেও প্রবেশ করতে পারবে না। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।
এরআগে গত ১৬ আগস্ট মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের আবাসিক শিক্ষার্থীকে মারধর করে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে আজিজুল ইসলাম সীমান্ত ও তার অনুসারীদের বিরুদ্ধে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D