৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

প্রকাশিত: ৭:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩

৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী কর্মসূচি গ্রহন করেছে সিলেট জেলা বিএনপি।

১ম দিন ১ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর সিলেট ও মহানগর বিএনপির উদ্যোগে শাহজালাল দরগাহ মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এবং জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপি স্ব স্ব ইউনিটের উদ্যোগে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে।

২য় দিন সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আগামী ২ সেপ্টেম্বর, শনিবার রেজিস্ট্রি মাঠ থেকে দুপুর ১২টায় বর্ণাঢ্য শোভাযাত্রা’র আয়োজন করা হয়েছে।

উক্ত কর্মসূচিতে সিলেট জেলা, ১৩টি উপজেলা ও ৫টি পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থেকে সর্বাত্মক সফল করে তোলার জন্য আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট