৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩
সিলেটে নকল মশার কয়েলে বাজার সয়লাব। অবশেষে এসব কতিপয় ব্যবসায়ীদের ধরতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৯ আগস্ট) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নকল মশার কয়েল বিক্রির অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিভিন্ন নামে প্রায় ৬০০ প্যাকেট নকল চায়না কয়েল ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ ব্যাটালিয়ান আনসারের একটি টিম।
প্রতিষ্ঠানগুলো হলো- নগরীর হাউজিং স্টেট এলাকার ইয়ান এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা, শিবগঞ্জ এলাকার মেসার্স ইসলাম ব্রাদার্সকে ৫ হাজার টাকা, বন্দরবাজারের মনির এন্ড সন্সকে ৫ হাজার টাকা, শাহজালাল উপশহরের নিউ সিটি স্টোরকে ২ হাজার টাকা এবং সামি স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মো: আমিরুল ইসলাম মাসুদ বলেন- অভিযানে দেখা যায় বিভিন্ন দোকানে ভালো মানের চায়না কয়েলের নামে বিক্রি হচ্ছে দেশে উৎপাদিত ট্রেডমার্কবিহীন নকল কয়েল। অভিযানকালে জরিমানার পাশাপাশি ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D