৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩
মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ সমাজের সম্পদ। তারা সবসময় সমাজের মানুষের কল্যাণেই কাজ করে থাকেন। সে সকল মানুষকে উৎসাহিত ও অনুপ্রানিত করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতা ও মানবকল্যাণে এগিয়ে আসতে হবে। জুলকার নায়েন ফাউন্ডেশন দুঃস্থ এবং অসহায় মানুষের কল্যানে বিভিন্ন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
সোমবার (২৮ আগস্ট) সিলেট নগরীর আম্ভরখানার বরকতিয়া সুপার মার্কেটস্থ জুলকার নায়েন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
জুলকার নায়েন ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকার নায়েন এর সভাপতিত্বে এইচ এম কাওছার আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮২ বাংলাদেশ এর এ্যসিসটেন্ট গর্ভণর রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, আব্দুস সোবহান আজাদ, কবি কামাল আহমদ, মুক্তা আহমদ, মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম, মো: আব্দুল আউয়াল দুলাল, লুৎফুর রহমান, রনি কর প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D