তাহিরপুরে হাওরে ঝড়ের কবলে নৌকা ডুবে নিখোঁজ ২

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩

তাহিরপুরে হাওরে ঝড়ের কবলে নৌকা ডুবে নিখোঁজ ২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই জন নিখোঁজ হয়েছেন। তারা হলেন, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ফয়েজ মিয়া (৪০), একই গ্রামের মছরব আলীর ছেলে শাহ আলম (৩৫)।

রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিয়ান হাওরের বোয়ালমার স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফয়েজ মিয়া ও শাহ আলম পারিবারিক কাজে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকা নিয়ে তাহিরপুর সদর বাজারে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে মাটিয়ান হাওরের বোয়াল মারা স্লুইস গেট এলাকায় গেলে প্রচণ্ড ঝড়ের সঙ্গে হাওরে প্রবল ঢেউ উঠলে নৌকা ডুবে তারা নিখোঁজ হন। দূরের পাড়ে থাকা অন্য একটি নৌকার মাঝি বিষয়টি দেখে স্থানীয়দের জানান। পরে ঝড় কমলে স্থানীয়দের নিয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, গণমাধ্যমকর্মীদের কাছ থেকে বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট