৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৩
কৃষি গুচ্ছ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (৯ আগস্ট) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। আগস্টের ১০ তারিখ ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ দেওয়া হলেও এবার ভর্তি কমিটি নির্দিষ্ট সময়ের আগেই ফলাফল প্রকাশে সচেষ্ট হয়।
ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান নিশ্চিত করেন, ” এ বছর ১৮১৯২ জন পরীক্ষার্থী পাশ করেছে। সর্বোচ্চ নম্বর পেয়েছে ৮৫ এবং সর্বনিম্ন ৪৫। গত ২০২১-২২ শিক্ষাবর্ষে সর্বনিম্ন ৬২ নম্বরে চান্স পেলেও এবারের প্রশ্ন আরো মানসম্মত হওয়ায় ৪৫ পেয়েই চান্স পেয়েছে শিক্ষার্থীরা।”
এ ব্যাপারে কৃষি গুচ্ছ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভুঞার জানান, “নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করাটা বেশ চ্যালেঞ্জিং ছিলো। তবে ভর্তি কমিটির সকলের আন্তরিক প্রচেষ্টায় পরীক্ষা অনুষ্ঠান থেকে শুরু করে ফল প্রকাশ সব কিছুই অত্যন্ত সুষ্ঠু ও সর্বোচ্চ নির্ভুলভাবে সম্পন্ন হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ভর্তি প্রক্রিয়ার পরবর্তী কার্যক্রমগুলো অনুষ্ঠিত হবে।”
এছাড়াও, গতবারের মত এবারেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে প্রকাশিত ফলাফলের বিপরিতে পুন:নিরিক্ষনের সুযোগ রয়েছে। তবে এজন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ সংক্রান্ত তথ্য আগামিকাল গুচ্ছের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছেন চতুর্থ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।
উল্লেখ্য, এ বছর ৮ টি বিশ্ববিদ্যালয় কৃষিগুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়গুলো যথাক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। এবং ভর্তি পরীক্ষার যাবতীয় দায়িত্বে ছিলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D