৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩
নৌকায় ভোট দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালী জাতি পেয়ে ছিলেন স্বাধীনতা। নৌকায় ভোট দিয়েই বিনামূল্যে জমি ও গৃহ পেয়েছেন অবহেলিত-বঞ্চিত ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যরা।
জাতির জনকের স্বপ্ন পূরণের পাশাপাশি ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যরা পেয়েছেন নিজেদের আপন ঠিকানা। এখন তারা স্বচ্ছলতার সাথে জীবন-যাপন করতে পারবেন।’
বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ২২ হাজার ১০১টি ভ‚মিহীন-গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ওই কথাগুলো বলেন।
সারাদেশের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রতিবন্ধিসহ ৭১টি ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যরা পেয়েছেন নিজেদের আপন ঠিকানা।
বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত ‘ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি, জেলা প্রশাসন শেখ রাসেল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ পৌরসভার প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D