৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৩
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে সরকারের ‘ফরমায়েশি’ রায় প্রদানের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিট রোববার (৬ আগস্ট) সিলেট কোর্ট প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা করে।
আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, সিনিয়র আইনজীবী আনোয়ার হোসেন, ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, সিনিয়র আইনজীবী আশিকুর রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, ফোরামের যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ, জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, ফোরামের সহ সাধারণ সম্পাদক এডভোকেট ইসরাফিল আলী, সহ সাধারণ সম্পাদক এডভোকেট জাফর ইকবাল তারেক, অর্থ সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত, দপ্তর সম্পাদক এডভোকেট সাজেদুল ইসলাম সজীব, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোবারক হোসেন রনি, সংবাদ বিষয়ক সম্পাদক এডভোকেট মো: আব্দুল মুকিত (অপি), তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, ফোরামের সদস্য এডভোকেট খুরশেদ আলম, এডভোকেট মো. মুহিবুর রহমান, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট মো: রাজ্জাক খান রাজ, এডভোকেট এবিএম শিপন, এডভোকেট হানিফ উদ্দিন, এডভোকেট জাহিদুল হক জাবেদ, ফোরামের সাংগঠনিক সম্পাদক তানভীর আখতার খান প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D