৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৩
সিলেট সংবাদ ডেস্ক ::::: ৪র্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত জনাব মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, অফিসার ইনচার্জ, মৌলভীবাজার সদর মডেল থানা। পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের জুলাই মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, মৌলভীবাজার সদর মডেল থানা। জেলার শ্রেষ্ঠ এসআই- মোঃ ইমতিয়াজ সরকার, মৌলভীবাজার সদর মডেল থানা। জেলার শ্রেষ্ঠ এএসআই-মোঃ মাহবুবুল আলম, মৌলভীবাজার সদর মডেল থানা নির্বাচিত হন। মাননীয় পুলিশ সুপার, মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) মহোদয় শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব দীপঙ্কর ঘোষ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও থানার অফিসার ইনচার্জগণ। অফিসার_ইনচার্জ, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, তাহার শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল। তিনি শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D