৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৩
সিলেট নগরী থেকে ৫০ বস্তা ভারতীয় চিনিসহ দুইজন চোরাকারবারীকে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর ক্বীন ব্রীজের নিচে অভিযান পরিচালনা করে চোরাই পথে নিয়ে আসা ৫০ বস্তা ভারতীয় চিনি ভর্তি ডি-আই পিক-আপ (নং ঢাকা মেট্রোঃ ন-১১-৯৫৮৮) সহ ২ জন চোরাকারবারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার কারারুখা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মরান হোসেন (২৮) ও একই গ্রামের জমশেদ আলীর ছেলে মোঃ জাবের আহমেদ।
এ ঘটনায় এস আই (নিঃ) মোঃ নুরুল হুদা বাদী হয়ে এসএমপির কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেছেন।
৭ এপিবিএন এর মিডিয়া উইংয়ের এএসআই পাবেল জানান দীর্ঘ দিন থেকে একটি চোরাই চক্র সিলেটের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাই পথে ভারতীয় চিনি বাংলাদেশে অবৈধ ভাবে নিয়ে আসছে বলে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এরই পরিপ্রেক্ষিতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এর নির্দেশক্রমে আমাদের অপস এন্ড ইন্টেলিজেন্টের একটি বিশেষ টিম মাঠে নামে এবং অভিযানে সফলতা আসে।
৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম অভিযানে অংশগ্রহনকারী সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং আরো উৎসাহ নিয়ে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D