৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম সুইটি বেগম (১৯)। সে মৌলভীবাজার মহিলা কলেজের অনার্সের ছাত্রী।
শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য মাল্টিপ্লাগে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে দ্রুত মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুইটি বেগম শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের আনসার ব্যাটালিয়ন ক্যাম্প সংলগ্ন মাঝদিহি গ্রামের মৃত হারুন মিয়া মেয়ে।
৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার সময় মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য মাল্টিপ্লাগে লাগাতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় কলেজ ছাত্রী সুইটি। এ সময় তার ছোট ভাই তাকে তাৎক্ষণিক ধাক্কা মেরে বৈদ্যুতিক উৎস থেকে আলাদা করতে গেলে সেও বৈদ্যুতিক দুর্ঘটনায় আহত হয়। তবে দ্রুত মেইন সুইচ বন্ধ করার কারণে ছোট ভাইটি বেঁচে যায়। কিন্তু মেয়েটি মারাত্মক আহত হলে তাকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার এসআই নাসির উদ্দিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D