মদসহ আটক শাবি’র দুই শিক্ষার্থীকে বহিষ্কার

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৩

মদসহ আটক শাবি’র দুই শিক্ষার্থীকে বহিষ্কার

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে মদসহ গ্রেপ্তার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একইসঙ্গে এ ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৬ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ সাকিব ও মাহমুদ সাকিব।

ঘটনা তদন্তে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এতে সদস্য হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী ও ইলেকট্রিক এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান খাঁন প্রিন্স।

বহিষ্কৃতরা গত ৩ আগস্ট বৃহস্পতিবার রাত ১১টার দিকে মদসহ সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এতে মাদক আইনে মামলা করে পুলিশ। এরপর ৪ আগস্ট শুক্রবার দুপুরে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট