কমলগঞ্জে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৩

কমলগঞ্জে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় রোববার (৬ আগস্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসীতে মনিটরিং ও সচেতনতাম‚লক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, প্যাকেটজাত খাদ্য পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সীবাজারে অবস্থিত অসিত স্টোরকে ১০ হাজার টাকা, প্রভাতী ফার্মেসীকে ৫ হাজার টাকা, রাধাকৃষ্ণ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট