৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৩
সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামিলীগ বিগত ১৪ বছরে বিচার বিভাগ সহ প্রশাসনের সর্বক্ষেত্রে নগ্নভাবে দলীয় করন করা হয়েছে। যার ফলে মানুষ আজ সুশাসন ও ন্যায় বিচারক থেকে বঞ্চিত। আদালতে আজ ন্যায় বিচার পাওয়া যায় না, বিচারের বানী নিবৃত্তে কাঁদে। সরকারের এই ভয়াবহ অপশাসনের ধারাবাহিকতায় একটি সাজানো ও ভিত্তিহীন মামলায় নিজেদের আজ্ঞাবহ আদালতকে দিয়ে দেশবাসীর প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিনী খ্যাতিমান চিকিৎসক ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশী রায়ের মাধ্যমে সাজা দেয়ার নাটক মঞ্চস্থ করেছে। সরকার জিয়া পরিবারের জনপ্রিয়তাকে ভয় পায়। তাই নির্বাচনকে সামনে রেখে যাতে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ও দেশে ফিরে আসতে না পারেন সেজন্যই এই রায় নামক প্রহসন করেছে। দেশের সাধারণ ও মুক্তিকামী মানুষ দেশনায়ক তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের দেশে ফেরার প্রতিক্ষায় আছে। এমন সময় সরকার এই ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়শী রায় দিয়ে তাদের দেশে ফেরা আটকাতে চায়। জনগন এই ফরমায়েশী রায় মানে না। অবিলম্বে এই ফরমায়েশী রায় প্রত্যাহার না করলে সাধারণ মানুষ যখন রাস্তায় নামবে তখন আর পালাবার রাস্তাও খোঁজে পাবে না।
শুক্রবার (৪ আগস্ট) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজা দেয়ার প্রতিবাদে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
এর আগে নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কোর্ট পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এড আশিক উদ্দিন আশুক প্রমুখ।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের জনপ্রিয়তা দেখে সরকার দিশেহারা হয়ে গেছে। তারা যেকোন মূল্যে জিয়া পরিবারের সদস্যদের নির্বাচন থেকে দূরে রাখতে চায়।
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, সাজানো মামলা, আজ্ঞাবহ আদালত আর সাজা দেয়ার নাটক করে ক্ষমতা চিরস্থায়ী করা যাবেনা। অচিরেই এই ফ্যাসিবাদের পতন হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D